প্রাণিকে শুধুমাত্র লেগুমিনাস বা সবুজ লতা/ দানাদার খাদ্য খাওয়ালে অধিক গ্যাস সৃষ্টির ফলে এ রোগ হয় ।
পেট ফাঁপা
লক্ষণ : • হঠাৎ করে প্রাণির বাম পেট ফুলে যায় । • আক্রান্ত প্রাণি চুপচাপ দাঁড়িয়ে থাকে । • জাবর কাটা বন্ধ করে মাড়ি আটকে থাকে । • প্রাণির শ্বাসকষ্ট হয় । • প্রসাব পায়খানা বন্ধ করে দেয় । • শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে । • প্রাণি অবশেষে পেট ফেঁপে শ্বাস বন্ধ হয়ে মারা যায় ।
রোগ নির্ণয় : ১. বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ ও রোগের ইতিহাস এবং এসব লক্ষ্য করে এ রোগ নির্ণয় করা যায় । ২. পেটে বাম পার্শ্বে প্যারলম্বার ফোসায় হাতের আঙ্গুল দিয়ে আঘাত করলে ঠপঠপ শব্দ শুনে এ রোগ নির্ণয় করা যায় ।