Skip to content
ডেইলি লাইভস্টক ডেইলি লাইভস্টক

"সত্য খবরে, প্রাণিসম্পদ ও বাইরে"

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ডেইলি লাইভস্টক ডেইলি লাইভস্টক

"সত্য খবরে, প্রাণিসম্পদ ও বাইরে"

  • প্রতিদিনের সারাদেশ
    • প্রানিসম্পদ অধিদপ্তর
      • কৃত্তিম প্রজনন
      • প্রানিসম্পদ সম্প্রসারন কাজ সম্পর্কিত
      • রোগব্যাধি
        • গরু
        • ছাগল
        • মুরগী
        • হাঁস
        • পোষা প্রানী
        • উদ্যোত্তা নিউজ
        • খামারি কথা
        • নিয়োগ/বদলি খবর
  • প্রাণির রোগব্যাধি
  • প্রশাসনিক
  • চাকরির খবর
  • পোষা প্রাণী
  • পশুপালন
    • গরু পালন
    • ছাগল পালন
  • প্রতিদিনের সারাদেশ
    • প্রানিসম্পদ অধিদপ্তর
      • কৃত্তিম প্রজনন
      • প্রানিসম্পদ সম্প্রসারন কাজ সম্পর্কিত
      • রোগব্যাধি
        • গরু
        • ছাগল
        • মুরগী
        • হাঁস
        • পোষা প্রানী
        • উদ্যোত্তা নিউজ
        • খামারি কথা
        • নিয়োগ/বদলি খবর
  • প্রাণির রোগব্যাধি
  • প্রশাসনিক
  • চাকরির খবর
  • পোষা প্রাণী
  • পশুপালন
    • গরু পালন
    • ছাগল পালন
Subscribe
Close

Search

ব্যাপক ভূমিধ্বস মূল্য হ্র্যাসে “খামার শাট ডাউন” আন্দোলনে নামবে বাংলাদেশ পোল্ট্রি ফার্মার এসোসিয়েশন

18/04/2025 2 Min Read

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশজুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত দুই মাসে তারা প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে পড়লেও সরকারের নিরব ভূমিকা পালন করছে।

তিনি বলেন, রমজান ও ঈদ মৌসুমেও ভয়াবহ লোকসান দিয়ে প্রান্তিক খামারিরা প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন। প্রতি কেজিতে ৩০ টাকা লোকসানে, এক মাসে লোকসান হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। এছাড়া দৈনিক ৪ কোটি ডিমের মধ্যে প্রান্তিক খামারিরা উৎপাদন করেন ৩ কোটি ডিম। প্রতি ডিমে ২ টাকা করে লোকসানে, দুই মাসে ডিমে লোকসান হয়েছে ৩৬০ কোটি টাকা। মোট দুই মাসে ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা। কিন্তু এমন অবস্থায় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়—ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ এর দাসত্বে।

সুমন হাওলাদার বলেন, আমরা কর্পোরেট দাসত্ব মানব না। আগামী পয়লা মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন। এই কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।


কারচুপি ও কর্পোরেট শোষণের উদাহরণ টেনে তিনি বলেন, ঈদের আগে ২৮–৩০ টাকায় উৎপাদিত বাচ্চা কর্পোরেট কোম্পানিগুলো ৭০–৮০ টাকায় বিক্রি করে। এখন সেই বাচ্চাই ৩০–৩৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন খরচ ১৬০–১৭০ টাকা, অথচ কর্পোরেটরা বাজারে বিক্রি করছে ১২০–১২৫ টাকায়। ফলে লোকসানে খামারিরা। আবার ডিমের উৎপাদন খরচ ১০–১০ দশমিক ৫০ টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে ৮–৮ দশমিক ৫০ টাকায়। বাজার মূলত কর্পোরেটের হাতে। তারা দাম নির্ধারণ করে। আর খামারিদের বাধ্য করা হয় মানতে।

বিবৃতিতে তিনি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০ দফা দাবি জানান। সেগুলো হচ্ছে —

১. পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন করতে হবে।

২. কন্ট্রাক্ট ফার্মিং নিয়ন্ত্রণে কঠোর আইন করে এটি নিষিদ্ধ করতে হবে।

৩. পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন করতে হবে।

৪. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের পুনর্বাসন প্যাকেজ দিতে হবে।

৫. খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড দিতে হবে।
৬. কোম্পানিকে কেবল কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখতে হবে।

৭. কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করতে হবে।

৮. কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন করতে হবে।

৯. ডিম-মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে।

১০. এবং পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন করতে হবে।

এসব দাবি মানার না হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

***ঢাকা পোস্ট

Tags:

মুরগি পালনের সমস্যা
Author

এম. আর. নবী

PSG e Bazar offers you lots of best products and services. Thank you for your trusted shopping. ... ... ... CEO Pranisheba Group

Follow Me
Other Articles
Previous

Hindrances of Poultry Farming in Rural Areas of Bangladesh

Next

শিবগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ১৯ মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Recent Posts

  • ছোট খামার, বড় স্বপ্ন: মাত্র ২টি গরু দিয়ে সফল হওয়ার বৈজ্ঞানিক উপায়
  • গরু পালন শুরু করতে কত টাকা লাগে? সম্পূর্ণ খরচের হিসাব
  • গরু পালন শুরু করবেন? জানুন সফল খামার গড়ার সম্পূর্ণ উপায়
  • Feline Panleukopenia (বিড়ালের ফ্লু): লক্ষণ, চিকিৎসা, কারণ ও প্রতিরোধ 
  • কুরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা চার্ট

দুইটি গরু দিয়ে ছোট ডেইরি খামার পরিচালনা করছেন একজন বাংলাদেশি খামারি
গরু পালন

ছোট খামার, বড় স্বপ্ন: মাত্র ২টি গরু দিয়ে সফল হওয়ার বৈজ্ঞানিক উপায়

Ijaj Ahmed
04/08/2026
২০২৬ সালে মাংসের গরুর খামার শুরু করতে সম্ভাব্য খরচের হিসাব
গরু পালন সারাদেশ

গরু পালন শুরু করতে কত টাকা লাগে? সম্পূর্ণ খরচের হিসাব

Ijaj Ahmed
04/08/2026
গরু পালন শুরু করবেন জানুন সফল খামার গড়ার সম্পূর্ণ উপায়
গরু পালন সারাদেশ

গরু পালন শুরু করবেন? জানুন সফল খামার গড়ার সম্পূর্ণ উপায়

Ijaj Ahmed
26/07/2026
সারাদেশ

Feline Panleukopenia (বিড়ালের ফ্লু): লক্ষণ, চিকিৎসা, কারণ ও প্রতিরোধ 

Ijaj Ahmed
21/06/2026
বিজ্ঞান

কুরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা চার্ট

এম. আর. নবী
22/10/2025
রোগব্যাধি

বসন্ত/গোট পক্স(Goat Pox)

Awliya Khatun
22/09/2025

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025

Categories

  • Blog
  • Featured
  • আন্তর্জাতিক খবর
  • খামার ব্যবস্থাপনা
  • খামারি কথা
  • গরু
  • গরু পালন
  • চাকরির খবর
  • ছাত্র-ছাত্রী খবর
  • দিবস
  • প্রশাসনিক খবর
  • বিজ্ঞান
  • বিড়াল
  • ব্যবসা-বানিজ্য
  • মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • মুরগি পালন
  • রোগব্যাধি
  • সারাদেশ

ডেইলি লাইভস্টক

সময়ের সাথে, প্রাণিসম্পদ এর পাশে
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতি ও শর্ত
  • যোগাযোগ
  • সম্পাদকীয় নীতিমালা

প্রাণিস্বাস্থ্য

বাণিজ্য

আন্তর্জাতিক

প্রকাশক- ডা. মো. রায়হান নবী

সম্পাদক- ইজাজ আহমেদ

  • রোগব্যাধি
কপিরাইট 2026 — ডেইলি লাইভস্টক । সর্বস্বত্ব সংরক্ষিত