Skip to content
ডেইলি লাইভস্টক ডেইলি লাইভস্টক

"সত্য খবরে, প্রাণিসম্পদ ও বাইরে"

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ডেইলি লাইভস্টক ডেইলি লাইভস্টক

"সত্য খবরে, প্রাণিসম্পদ ও বাইরে"

  • প্রতিদিনের সারাদেশ
    • প্রানিসম্পদ অধিদপ্তর
      • কৃত্তিম প্রজনন
      • প্রানিসম্পদ সম্প্রসারন কাজ সম্পর্কিত
      • রোগব্যাধি
        • গরু
        • ছাগল
        • পোষা প্রানী
        • উদ্যোত্তা নিউজ
        • খামারি কথা
        • নিয়োগ/বদলি খবর
  • প্রশাসনিক
  • চাকরির খবর
  • হাঁস-মুরগী
    • মুরগী
    • হাঁস
  • পশুপালন
    • গরু পালন
    • ছাগল পালন
  • পোষা প্রাণী
    • বিড়াল
    • কুকুর
  • প্রতিদিনের সারাদেশ
    • প্রানিসম্পদ অধিদপ্তর
      • কৃত্তিম প্রজনন
      • প্রানিসম্পদ সম্প্রসারন কাজ সম্পর্কিত
      • রোগব্যাধি
        • গরু
        • ছাগল
        • পোষা প্রানী
        • উদ্যোত্তা নিউজ
        • খামারি কথা
        • নিয়োগ/বদলি খবর
  • প্রশাসনিক
  • চাকরির খবর
  • হাঁস-মুরগী
    • মুরগী
    • হাঁস
  • পশুপালন
    • গরু পালন
    • ছাগল পালন
  • পোষা প্রাণী
    • বিড়াল
    • কুকুর
Subscribe
Close

Search

Home/সারাদেশ/মাভাবিপ্রবি ভেটেরিনারি অনুষদের ইন্ডাস্ট্রি পরিদর্শন । ACME Laboratories Ltd.

মাভাবিপ্রবি ভেটেরিনারি অনুষদের ইন্ডাস্ট্রি পরিদর্শন । ACME Laboratories Ltd.

09/09/2026 2 Min Read

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়– এর ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ৫ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা ফার্মাসিউটিক্যালস শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বাস্তব ও ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে সম্প্রতি গত ৩রা সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান The ACME Laboratories Ltd.-এর ধুলিভিটা, ধামরাই, ঢাকা-এ অবস্থিত প্লান্ট পরিদর্শন করেন।

এই সময়ে অনুষদের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করেন ACME Laboratories Ltd. এর Quality Assurance Division এর প্রধান জনাব শামিম আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। প্রথমেই শিক্ষার্থীদের সেমিনার রুমে পরিদর্শন সম্পর্কিত যাবতীয় নির্দেশনা এবং প্লান্টের বিস্তারিত বর্ণনা প্রদান করেন জনাব শামিম আহমেদ। আগত শিক্ষার্থীরা পরিদর্শন শুরু করে যথাক্রমে তাদের Warehouse, Production Facility এবং Quality Control Laboratory পরিদর্শন করেন। ঔষধ প্রস্তুতকরণে প্রাথমিক পর্যায়ে কাঁচামাল সংগ্রহ সেগুলা বিভিন্ন পরীক্ষন-নিরীক্ষা স্তরে মানদণ্ড পার হয়ে উৎপাদন প্রক্রিয়া পৌছে। Quality Control Laboratory-এ উৎপাদনের প্রতিটি ধাপে নিশ্চিত করা হয় গুণগত মান বজায় রাখে। এ সময় তারা ঔষধ উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ, উৎপাদন ব্যবস্থাপনা এবং আধুনিক ফার্মাসিউটিক্যাল শিল্পের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

ছবিঃ আগত শিক্ষকবৃন্দের ফুলেল সংবর্ধনা এবং সংশ্লিষ্টদের সাথে একটি খন্ডচিত্র

উল্লেখ্য যে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের সাথে The ACME Laboratories Ltd.-এর এটিই প্রথম যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম ফার্মাসিউটক্যালস ইন্ডাস্ট্রি পরিদর্শন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং ঔষধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীরা সরাসরি শিল্পকারখানার পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি তাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পান। ACME Laboratories Ltd. তাদের উৎপাদিত ঔষধের গুনগত মানের যে নিশ্চয়তা প্রদান করে, এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তা সরাসরি উপলব্ধি করতে সক্ষম হয়।

ছবিঃ শিক্ষার্থীদের পক্ষ হতে অনুভূতি ব্যক্ত করেন মোঃ শাফকাত উল্লাহ এবং তানিয়া তাজমিন

পরিদর্শন শেষে অনুষদের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অনুভূতি প্রকাশ করে ৫ম বর্ষের শিক্ষার্থী মোঃ শাফকাত উল্লাহ, তানিয়া তাজমিন, রঞ্জন পাল, হাবিব-উন-নবী এবং মাঈনুদ্দিন রিয়াদ। শাফকাত উল্লাহ প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতে আসন্ন শিক্ষার্থীদের সাথেও একইভাবে কাজ করার প্রতি আহবান জানান। রঞ্জন পাল ACME Laboratories Ltd. এর কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হসপিটালে ঔষধ প্রদানের  সহযোগিতা  করেছে সেই বিষয়ে আলোকপাত করেন। পরবর্তীতে সম্মানিত শিক্ষকবৃন্দ যথাক্রমে ডাঃ মোঃ তাজিনুর রহমান, এইচ. এম. আশিকুজ্জামান রানা, ডাঃ জেসমিন সুলতানা এবং ডাঃ এম এম. কামরুল হাসান তুহিন তাদের মূল্যবান অভিব্যক্তি প্রকাশ করেন।

এ ধরনের ইন্ডাস্ট্রি পরিদর্শন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল ও সংশ্লিষ্ট শিল্পখাতে ভবিষ্যৎ কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পরিধি বিস্তৃত এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।   

পুরো পরিদর্শন কার্যক্রমটি সফলভাবে পরিচালনায় যাবতীয় পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ডাঃ এবিএম শহীদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। পাশাপাশি ডাঃ মোঃ তাজিনুর রহমান স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন উনার সহযোগিতা এবং দিকনির্দেশনায় ইন্ডাস্ট্রি পরিদর্শনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

Author

Ijaj Ahmed

Follow Me
Other Articles
বিড়ালের ফ্লুর লক্ষণ নাক দিয়ে পানি পড়া
Previous

বিড়ালের ফ্লু চেনার উপায় ও চিকিৎসা – Cat Flu

শাহীওয়াল জাতের গাভী বাংলাদেশের খামারে দুধ দিচ্ছে
Next

শাহীওয়াল গরু: বাংলাদেশের আবহাওয়ায় সেরা দুধেল জাত চেনার ও পালনের উপায়- Shahiwal Breed

Recent Posts

  • গরুর সাইলেজ তৈরি: ঘাস সংকটেও সারাবছর দুধ আর মাংসের নিশ্চয়তা দেবে যে পদ্ধতি
  • শাহীওয়াল গরু: বাংলাদেশের আবহাওয়ায় সেরা দুধেল জাত চেনার ও পালনের উপায়- Shahiwal Breed
  • মাভাবিপ্রবি ভেটেরিনারি অনুষদের ইন্ডাস্ট্রি পরিদর্শন । ACME Laboratories Ltd.
  • বিড়ালের ফ্লু চেনার উপায় ও চিকিৎসা – Cat Flu
  • ফেলাইন প্যানলিউকোপেনিয়া এর চিকিৎসা: এ টু জেড গাইড- Feline Panleukopenia or Feline Distemper

"সাইলো পিটে ভুট্টার সাইলেজ তৈরির ছবি"
গরু পালন

গরুর সাইলেজ তৈরি: ঘাস সংকটেও সারাবছর দুধ আর মাংসের নিশ্চয়তা দেবে যে পদ্ধতি

Ijaj Ahmed
10/09/2026
শাহীওয়াল জাতের গাভী বাংলাদেশের খামারে দুধ দিচ্ছে
গরু পালন

শাহীওয়াল গরু: বাংলাদেশের আবহাওয়ায় সেরা দুধেল জাত চেনার ও পালনের উপায়- Shahiwal Breed

Ijaj Ahmed
10/09/2026
সারাদেশ

মাভাবিপ্রবি ভেটেরিনারি অনুষদের ইন্ডাস্ট্রি পরিদর্শন । ACME Laboratories Ltd.

Ijaj Ahmed
09/09/2026
বিড়ালের ফ্লুর লক্ষণ নাক দিয়ে পানি পড়া
বিড়াল

বিড়ালের ফ্লু চেনার উপায় ও চিকিৎসা – Cat Flu

Ijaj Ahmed
07/09/2026
ফেলাইন প্যানলিউকোপেনিয়ায় আক্রান্ত দুর্বল বিড়ালছানা চিকিৎসাধীন
বিড়াল

ফেলাইন প্যানলিউকোপেনিয়া এর চিকিৎসা: এ টু জেড গাইড- Feline Panleukopenia or Feline Distemper

Ijaj Ahmed
05/09/2026
দেশি গরু ও সংকর গরুর তুলনামূলক ছবি বাংলাদেশের খামারে
গরু পালন

দেশি গরু বনাম সংকর গরু: কোনটায় লাভ বেশি, কোনটায় ঝুঁকি বেশি?

Ijaj Ahmed
02/09/2026

Archives

  • September 2026
  • August 2026
  • July 2026
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025

Categories

  • Blog
  • Featured
  • আন্তর্জাতিক খবর
  • খামার ব্যবস্থাপনা
  • খামারি কথা
  • গরু
  • গরু পালন
  • চাকরির খবর
  • ছাগল পালন
  • ছাত্র-ছাত্রী খবর
  • দিবস
  • প্রশাসনিক খবর
  • বিজ্ঞান
  • বিড়াল
  • ব্যবসা-বানিজ্য
  • মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • মুরগী পালন
  • রোগব্যাধি
  • সারাদেশ

ডেইলি লাইভস্টক

সত্য খবরে, প্রাণিসম্পদ ও বাইরে
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতি ও শর্ত
  • যোগাযোগ
  • সম্পাদকীয় নীতিমালা

প্রাণিস্বাস্থ্য

বাণিজ্য

আন্তর্জাতিক

রোগব্যাধি

পশুপালন

  • প্রকাশক- ডা. মো. রায়হান নবী
  • সম্পাদক- ইজাজ আহমেদ
©কপিরাইট 2026 — ডেইলি লাইভস্টক । সর্বস্বত্ব সংরক্ষিত